পবিত্র কুরআনের একটা সুরার নামকরণ করা হয়েছে পিঁপড়ার নামে, ২৭ নং সুরা— সুরা নামল। বিজ্ঞানীদের মতে পিঁপড়া একটা অসাধারণ বুদ্ধিমান প্রাণী, এরা দলবদ্ধ ও সামাজিক প্রাণী।এরা নিজেদের মধ্যে বিভিন্ন উপায়ে যোগাযোগ করে।
পিঁপড়ার ব্যাপারে কুরআন-হাদিস কী বলে? চলুন দেখি।
** আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত; তিনি বলেন, আমি রাসুলুল্লাহ(ﷺ)-কে বলতে শুনেছি যেকোন একজন নবীকে পিঁপড়া কামড় দেয়। তিনি পিঁপড়ার বাসাটি জ্বালিয়ে দেয়ার আদেশ করেন এবং তা জ্বালিয়ে দেয়া হয়। আল্লাহ তাঁর প্রতি ওহী অবতীর্ণ করেন– তোমাকে একটি পিঁপড়া কামড় দিয়েছে আর তুমি আল্লাহর তাসবীহ পাঠকারী জাতিকে জ্বালিয়ে দিয়েছ।
